যদি সিসিফাস হই!
দেবশ্রী মজুমদার

যদি সিসিফাস হই!
কার কী বলার আছে!
কার কী বলার আছে বলো?
পুরুষকারের দমে নয়, চালাকিতে পগার পার
যদি হয়?
তুমি কী থাকবে বন্ধু! হয়তো না, হয়তো কেউ বা
হ্যাঁ!
একদিন ঠিকই লেগে পড়বো - আওয়াজ উঠবে-
হেঁইয়ো- ফের বোলো জোরসে-
পাথরটা উঠবে নামবে।
চোখে মুখে শ্লাঘার নদী। পাথরটা উঠতে উঠতে-
বইবে ঘাম নধর দেহে। নেয়ে উঠবে, তবুও নদী
হবে না কখ্খনো। গড়িয়ে গড়িয়ে পাথরটা নেমে
আসবে যেখানে--- সেখানে একা নও তুমি
সিসিফাস! অজস্র মৃতদেহ! তার মধ্যে তোমার
শব দেহর গন্ধ!
যে মহিলা আর্তনাদ করে বলে আগুনে সব শেষ, কী খাওয়াবে কাল?
যে ন' বছরের শিশু পেল দুধের বদলে খুন!
যে প্রীতিহীন সমাজ দোতলা থেকে ছুঁড়ে ফেলে
পাঁচ- নয় বছরের শিশুকে লক লকে জিহ্বা
থেকে বাঁচাতে! বলো কার দোষ?
যে বিবেকহীন সমাজে বিবেকের ভিতরে ড্রিল
করা হয় আতঙ্ক! --
এর চেয়ে বলো হে লেলিহান শিখা, শানিত অস্ত্র!
আমি বলি তোমরা অনেক ধর্ম নিরপেক্ষ!
অনলে জ্বলে ঘর, বৃদ্ধা মা,
আসিডে, পেট্রোলবোমায়
স্কুল, বই, শিশু, দোকানপাট
অনলে পোড়ে শোক...
জানার নেই প্রয়োজন তার কোন আত্মপরিচয়,
সে যেই হোক--
খুলি চেনে গুলি, চারশো ক্ষত,
গুনে চলে চাপাতির কোপ...
কুপিত আক্রোশ জমা হয় নর্দমায়.. হাত উঁচু করে বলে
আমি আছি...বলতো আমি কে? কে আমি?
আমি তোমাদের ভিড়ে...
লড়াইয়ের ময়দানে ভীরু কেউ পিছটানে...
অফিস ফেরতা কোন অভাজন!
শ্লোগানের আহ্বানে স্থবির হতে চাওয়া অবরুদ্ধ
কোন পথে ক্লান্ত কেউ...কি আমার দোষ?
বিশ্বাস নেই কিছুতেই... অধিকার চাওয়া বা
কেড়ে নেওয়া...
আমি নেই সিসিফাস তোমাদের ভিড়ে।
আমি একা হাত তুলে-
জিউসকে হারাতে নয়
আমার এ হাতছানি
শুধু বলে জঞ্জাল সরাও
আমাকে দেখ...
আমি একদিন নাস্তিক হবো
তোমাদের ঘরে ঘরে।
বীতশোক হবে এ মাটি আবার
এ পৃথিবী সেদিন আমার!

     

Comments

Popular

বর্ষাসাথী আমার ছাতি আজকে তুমি নাই:---দেবশ্রী মজুমদার

দেখবি, আর জ্বলবি, লুচির মত ফুলবি--- দেবশ্রী মজুমদার

আমার গ্রামের সাংস্কৃতিক জগতের ইতিকথা ঃ দেবশ্রী মজুমদার