নেই আমি--- দেবশ্রী মজুমদার
নেই আমি ----- দেবশ্রী মজুমদার কি নাম? পদ্ম পাতায় সাত রাঙায় জলছবি সে আমি! সেই বেলা গড়িয়ে বেলগড়িয়া থামি-- সে গ্রাম ছাড়িয়ে অন্য গ্রামে খবর আসে, আমার কাছে নামি--- রাজেশ নেই কথা হারায় খেই পেয়েছে বীরগতি জীবন তখন স্তব্ধ অতি। ভাবি তখন, কে আমি? পদ্মপাতা গড়িয়ে টুপ সূয্যি ডোবে চুপসে চুপ এক লহমায় শেষ! কোথায় গেল স্থির জলে অন্তর্লীন কোলাহলে।। বল, কে সেই আমি? পরিচয়টা তেমন সে নয় ভাবছো, যা যা হয় গাঁয়ের মেয়ে সে এক কালি পুজোয় হয়তো ছিলেম পাড়ার ভিড়ে কৃষ্ণ কলি, নয় সে কৃষ্ণ কলি চায় নি তারে হরিণ চোখে, সে এক কালি পুজোয়! সবাই যখন জড়ো হয়-- লাজুক দুটি চোখে লুটোপুটি স্বপ্ন যখন অলীক করে থিক থিক-- মাটির সাথে মেখে! লজ্জা নত চোখে। আট মাস আগে প্রথম দেখা অষ্টাদশীর তখনও হয় নি কিছুই শেখা! বছর ঘুরে সরস্বতী পুজো এলো, এবার ছুটি ফুরিয়ে কাজে যাওয়ার পালা। দূর পাহাড়ে শত্রু পাঞ্জা ঠুকে! আমি তখন দুরু দুরু বুকে এই বুঝি ফোন এলো! আঙুল ফাঁকে গোলাপ ফুলে প্রপোজ! হয় নি সে সব, গাঁয়ের মেয়ে যেভাবে পথ চলা! হয় নি চুপিসারে অঞ্জল...