বাবা বাগেশ্বর ও চিট্টি আয়ি হ্যায়: বাবা বাগেশ্বরের আরেক কম্ম
কাল্পনিক শিশুর চিঠিতে বাবাজির ভয়! ভাবা যায়!NCERT-এর তৃতীয় শ্রেণীর পরিবেশ বিজ্ঞান বইয়ে 'চিঠি আই হ্যায়' (চিঠি এসেছে) নামে একটি সাধারণ চ্যাপ্টার বা অধ্যায় ছিল। সেখানে দ্য ওয়ার্ল্ড এ্যারাউণ্ড ইউ একটা চ্যাপ্টার আছে। সেখানে একটি ছোট বাচ্চার চিঠির নমুনা দেওয়া হয়েছিল, যেখানে 'রীনা' নামের একটি কাল্পনিক শিশু চরিত্র তার বন্ধু 'আহমদ'-কে ছুটিতে আগরতলা বেড়াতে আসার আমন্ত্রণ জানিয়ে চিঠি লেখে এবং শেষে লেখে "তোমার রীনা"। ব্যস! এটাই তাঁর কাছে শিশু লাভ জেহাদ। চিঠির মূল উদ্দেশ্য ছিল, শিশুদের বোঝানো যে কীভাবে ডাকযোগের মাধ্যমে চিঠিপত্র আদান-প্রদান করা হয়।
২০২৪ সালের সেপ্টেম্বর মাসে মধ্যপ্রদেশের বাগেশ্বর ধামের প্রধান পণ্ডিত ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রী NCERT-এর তৃতীয় শ্রেণির পরিবেশবিদ্যার (EVS) পুরনো বই 'আস-পাস' (Aas-Pass বা দ্য ওয়ার্ল্ড এ্যারাউণ্ড ইউ )-এর এই 'চিঠি আয়ি হ্যায়' পাঠটি নিয়ে তীব্র আপত্তি জানান। এই বিতর্কটির মূল আপত্তির জায়গা ছিল যে পাঠ্য বিষয়টিতে 'রীনা' নামের একটি হিন্দু মেয়ে তার মুসলিম বন্ধু 'আহমদ'-কে চিঠি লিখছে। ধীরেন্দ্র শাস্ত্রী অভিযোগ করেন যে, এটি একটি গভীর ষড়যন্ত্রের অংশ এবং এর মাধ্যমে ছোট শিশুদের মনে অন্য কোনো উদ্দেশ্য ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এটা লাভ জেহাদ। তিনি অবিলম্বে এই পাঠটি বই থেকে বাদ দেওয়ার বা সংশোধন করার দাবি ওঠে। প্রথমে অভিযোগ খারিজ করলেও, NCERT পরে জানায় যে, নতুন জাতীয় শিক্ষাক্রম রূপরেখা (NCF 2023) অনুযায়ী ইতিমধ্যেই পুরনো পরিবেশবিদ্যার বইটি পরিবর্তন করা হয়েছে। এভাবেই তিনি বিভিন্ন সময়ে হিন্দু ধর্মের রক্ষা করে আসছেন, বলে তিনি হয়তো ভেবে থাকেন।
আবার এটাও সত্যি যে তাঁর এই ধরণের মন্তব্যর জন্য একবার মহারাষ্ট্রের সরকারি পক্ষ থেকে ক্ষমা চাইতে হয়েছিলো। কারণ মানুষের বিক্ষোভ।
বাবাজি নিজেও আগত ভক্তদের মনের কথা কাগজে হুবহু লিখে তাক লাগিয়ে দেন। আর তাকে চ্যালেঞ্জ জানাতেই, বাবা পলায়ন করেন, এই দাবি আমার আপনার না। দাবি, অখিল ভারতীয় অন্ধ শ্রদ্ধা নির্মূলন সমিতির প্রধান শ্যাম মানবের। তিনি বাবাজির তথাকথিত চিরকুট প্রণালীর অলৌকিক ক্ষমতা বৈজ্ঞানিক উপায়ে প্রমাণ করার জন্য ৩০ লক্ষ টাকার এই চ্যালেঞ্জ ছুঁড়ে দেন। ২০২৩ সালের জানুয়ারি পর্যন্ত বাবার ধর্মীয় অনুষ্ঠান ছিলো মহারাষ্ট্রের নাগপুরে বাগেশ্বর ধামে। কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে বাবা ১১ জানুয়ারি স্থান ত্যাগ করেন। আর তাকেই পলায়ন বলে ধরে নেন অনেকেই।।












