পারো বটে মানুষ, পারো
যখন অতিমারী কাড়ে
প্রাণ হাজারো--
তখন ভাবতে তো পারো
এরে ধরো, এরে মারো।
যখন অতিমারী, স্নেহ পাশ ছেঁড়ো!
আত্মজ বিলোয় বাছা-
বেঁচে থাক আরো।
তখন ভাবতে তো পারো
এরে ধরো, এরে মারো।
যখন নীল প্লাসটিক, ব্যাগে দেহ মোড়ো,
দূর থেকে দেখে শোক দহনে পোড়ো;
তখনও ভাবতে তো পারো
এরে ধরো, এরে মারো।
একই তুমি, তফাৎ নেই কারো
তুমিই ধর্ষিত, তুমিই ধর্ষক -
তুমিই গুমড়িয়া মরো।
তুমিই ঘর ছাড়া, তুমিই পোড়াও ঘর কারো।
তুমিই অন্নজল হীন, তুমিই কার গ্রাস কাড়ো।
তুমিই লুণ্ঠিত, তুমিই আলমারি ভেঙে লুঠ করো।
তুমিই ভাবতে তো পারো
এরে ধরো, এরে মারো।।

No comments:
Post a Comment