সহজ :11.07.21
কুঁড়িতে যে কত রাত বিভোর ঘুম
কেটে যায় কত ক্ষণ স্বপন কুসুম।
তখনো জাগে নি একা কুসুম পরাগ
কে এসে নিয়ে যায় প্রেমেরই ভাগ।
সহজেই মিতালি যে গন্ধে আর আলো।
প্রতিটি সকাল যেন সহজিয়া ভালো।
দূর হতে আলো যবে সহজেই নামি
ফুলের কুণ্ঠা ভেঙে দেয় কত হামি।
সে জানে নেই তার এইটুকু আমি।
পাখি যবে ডানা পায় মুক্ত আকাশে।
তার আগে ছুটে যায় তরুবীজ পাশে।
সেই তারে ভাষা দেয় কত সহজে।
নদী নিজে বহমান কত প্রবাহে
নুড়ি সাথে কথা বলে কত না ভাবে।
যেটুকু পথে গেছি বারেক থামি
পারি না সহজ হতে কখনও নামি।।

No comments:
Post a Comment