আর এস এস বনাম নব্য বিজেপি, আহত ৩, বোলপুর সিয়ান হাসপাতালে চিকিৎসাধীন
নানুর: আরএসএসের কর্মীদের উপর অতর্কিত হামলা চালালো নব্য বিজেপি। ঘটনার জেরে আহত হলেন তিন জন। অভিযোগ, পুরাতন বিজেপির মদতে নব্য বিজেপির দুষ্কৃতীরা এই ঘটনার সঙ্গে জড়িত। রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘের তরফে অনিমেষ মুখোপাধ্যায় বলেন, বিষয়টি হেড পিপি অনন্ত মিত্র দেখছেন। আমরা এই মাত্র সিয়ান হাসপাতাল থেকে বের হলাম। মোহন মাসাত, পিন্টু সহ মোট তিনজন গুরুতর আহত হয়ে বোলপুর সিয়ান হাসপাতালে চিকিৎসাধীন। তাদের নৃসংসভাবে মেরে হাত পা ফাটিয়ে দেওয়া হয়েছে। আরও অনেক আর এস এস কর্মী আহত। মোট ১৪ জনের বিরুদ্ধে নানুর থানায় অভিযোগ দায়ের হয়েছে। যাদের মধ্যে ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদেরকে আগামীকাল বোলপুর আদালতে তোলা হবে।
ঘটনাটি ঘটেছে বীরভূমের নানুর থানার জলন্দী গ্রামে। আরএসএসের নানুর খণ্ডের জাগরণ প্রমুখ পীযূষকান্তি ঘোষ জানান, মঙ্গলবার সন্ধ্যায় গ্রামে সঙ্ঘের শাখার কর্মসূচি চলাকালীন বর্তমানে বিজেপি দাবি করা মানব ফৌজদারের নেতৃত্বে বেশ কিছু দুষ্কৃতী অতর্কিতে হামলা চালায়। ঘটনায় মোহন মাসাত, রাহুল মাসাত, চাঁদমোহন মাসাত আহত হন। এখন তাঁরা বোলপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলেও জানান তিনি। সংশ্লিষ্ট এলাকার স্বয়ংসেবক সোমনাথ সাধুর দাবি, "হঠাৎ ৪ মে-র পর নিজেদের বিজেপি বলে দাবি করা দুষ্কৃতীরা এই ঘটনা ঘটিয়েছে। ওদের একটাই উদ্দেশ্য, আরএসএসকে বাড়তে না দেওয়া। আমরা ওদের শাস্তি চাই।" পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে।
সূত্রের খবর, পুরাতন বিজেপির কিছু নেতা কর্মীদের মদতে এই নব্য বিজেপির দলে স্থান দেওয়া হয়েছে। একইকথা বলেন, অনিমেষ মুখোপাধ্যায়। তিনি বলেন, পুরোনোদের মদত ছাড়া তারা দলে জায়গা পায় কী করে? জলন্দিতে আর এস এসের শাখা চলছে। তাতেই নব্য বিজেপি আতঙ্কে আছে। তারা ভাবছে, তাদের পাততাড়ি গোটাতে হবে। তোলা তুলতে পারবে না। তাই এই আক্রমণ।
রাজ্যে বিজেপির শীর্ষনেতা শমীক ভট্টাচাৰ্য এরকম ক্ষেত্রে বলে থাকেন, এরা দলের কেউ নয়। এই কেউ নয় রা এখন দলে প্রাধান্য পাচ্ছে। এবারে হাত পড়েছে বিজেপির আঁতুড় ঘরে।

No comments:
Post a Comment