অন্তরের কথা:
কথা মুখ: নিচের উদ্ধৃতি দেখে কেউ ভুল ভাববেন না। আমি বেদজ্ঞ নই। নিয়মিত বেদ পাঠ করি না। যেটুকু করি। বাংলা অনুবাদ এবং এ্যাপসের সাহায্যে।
সত্যস্য নাবঃ সুকৃতমপীপরন্।
(ঋগ্বেদ সংহিতা: ৯ ম মণ্ডল, ৭৩তম সূক্ত, ১ম ঋক)
সত্যের মহাপবিত্র নৌকা পুণ্যবান ও সত্যনিষ্ঠ মানুষদের জীবনের সব দুঃখ-কষ্ট ও ভবসিন্ধু পার করিয়ে পরম কল্যাণের দিকে নিয়ে যায়। অসৎ ও পাপীরা এই সত্যের তরণী আরোহণ করতে পারে না।
শ্রী গীতায় একই কথা বলেছেন যজ্ঞেশ্বর হরি। (তবে কোন অধ্যায়, কতো নম্বর শ্লোক এখনই বলতে পারবো না)
অপি চেদসি পাপেভ্য সর্বেভ্য পাপকৃতম। সর্বং জ্ঞান প্লবনৈব বৃজিনং সন্তরস্যি। ভগবান মুখনি:সৃত বাণী অনুসারে, জ্ঞানের নৌকায় চড়লে পার হয়ে যাবো।
ভয়েই বলুন, আর ভক্তিতেই বলুন, সেই জ্ঞান অনুসন্ধান করে চলেছি। জানি না, তাহারই খানিক মানিক পাবো কিনা।
গীতাঞ্জলি শিক্ষায়তনের ছাত্র ছাত্রীদের সার্ধশত কণ্ঠে "বন্দেমাতরম" জাতীয় গীত অনুষ্ঠানে চরম প্রাপ্তি ঋষি বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায়ের পঞ্চম প্রজন্মের অনুপৌত্রের সমুজ্জ্বল উপস্থিতি। জয়দীপ চট্টোপাধ্যায় একজন বিশিষ্ট কবি সাহিত্যিক।
সঞ্চালকের হাতে বিগত বইমেলায় প্রকাশিত "শ্রীশ্রী দুর্গামাতা সহায়" পুস্তকটি তুলে দেন তিনি। সঞ্চালক হিসেবে আমারও সেদিনের উপস্থিতি সার্থক হয়ে ওঠে। আমি ধন্য। তাঁর অনুপম বক্তব্য আমাদের কাছে ইতিহাসের অনেক সত্য উন্মোচিত হয়। ঋষি বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায়ের পিতৃমাতৃ ভক্তির অপূর্ব নমুনা। তাঁদের চরণামৃত শিশির মধ্যে ভরে সব সময় নিজের কাছে রাখতেন। আজকের বৃদ্ধাশ্রমের দিনে এই উদাহরণ বিরলতম ঘটনা।।


No comments:
Post a Comment