সার্ধশত কণ্ঠে বন্দেমাতরম গীতাঞ্জলি শিক্ষায়তনের

 সার্ধশত কণ্ঠে বন্দেমাতরম গীতাঞ্জলি শিক্ষায়তনের



সার্ধশত কণ্ঠে মন্ত্রকৃৎ ঋষি বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায় রচিত "বন্দেমাতরম্" জাতীয় গীতের সার্ধশতবর্ষ উদযাপনে গীতাঞ্জলি শিক্ষায়তন। অনুষ্ঠানে গৌরবময় ও সমুজ্জ্বল উপস্থিতি ছিলো ঋষি বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায়ের পঞ্চম প্রজন্মের অনুপৌত্র বিশিষ্ট কবি সাহিত্যিক জয়দীপ চট্টোপাধ্যায়, শুভাশীষ চৌধুরী, আইনজীবী সৌমিলি চৌধুরী, আইনজীবী সুরজিৎ সিনহা, অর্পণ নাগ, শ্রাবস্তী বন্দোপাধ্যায়, বড়শাল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শম্ভুনাথ চৌধুরী, বড়শাল বান্ধব সমিতির সভাপতি অসিত মুখোপাধ্যায়, সেক্রেটারি ইন্দ্রজিৎ চট্টোপাধ্যায়, অভিজিৎ মজুমদার, সৌমেন মজুমদার, মহীতোষ চট্টোপাধ্যায়, সঞ্জীব মুখোপাধ্যায়, শান্তনু মুখোপাধ্যায় সহ বিশিষ্ট জনেরা। এই অনুষ্ঠানের আয়োজক গীতাঞ্জলি শিক্ষায়তনের কর্ণধার প্রিয়াঙ্কা মুখোপাধ্যায়, রজত মুখোপাধ্যায় ও গীতাঞ্জলি শিক্ষায়তনের সার্ধশত ছাত্র ছাত্রী। অনুষ্ঠানে সার্ধশত কণ্ঠে বন্দেমাতরম রাষ্ট্রগীত ছাড়াও গীটার বাদ্যে দেশাত্মবোধক সঙ্গীত পরিবেশন করেন তীর্থবাবুর ছাত্ররা। 

 

অনুষ্ঠানের শেষে সাংবাদিকদের প্রশ্নের এক উত্তরে ঋষি বঙ্কিম চট্টোপাধ্যায়ের অনুপৌত্র জয়দীপ চট্টোপাধ্যায় বলেন, “প্রকৃত যাদের মধ্যে শিক্ষা রয়েছে তারা কখনও বন্দে মাতরম গান গাইতে অস্বীকার করবেন না। যাদের মধ্যে অশিক্ষা রয়েছে তারা এনিয়ে বিতর্কের সৃষ্টি করবেন”। ঋষি বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায়ের বন্দে মাতরম জাতীয় গানের সার্ধ শতবর্ষ এক অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা বলেন ঋষি বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায়ের পঞ্চম উত্তরপুরুষ কবি, সাহিত্যিক জয়দীপ চট্টোপাধ্যায়।

 রবিবার সন্ধ্যায় বীরভূমের রামপুরহাট থানার বড়শাল গীতাঞ্জলী শিক্ষায়াতনের পরিচালনায় এবং বান্ধব সমিতির সহযোগিতায় বন্দে মাতরম জাতীয় গানের সার্ধশত বর্ষ পূর্তি অনুষ্ঠানের আয়োজন করা হয় বড়শাল উচ্চ বিদ্যালয়ে।

No comments:

Post a Comment

Gadget

সার্ধশত কণ্ঠে বন্দেমাতরম গীতাঞ্জলি শিক্ষায়তনের

 সার্ধশত কণ্ঠে বন্দেমাতরম গীতাঞ্জলি শিক্ষায়তনের সার্ধশত কণ্ঠে মন্ত্রকৃৎ ঋষি বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায় রচিত "বন্দেমাতরম্" জাতীয় গ...

Popular