ধ্রুব সাহার বিরুদ্ধে অবৈধ সম্পত্তি লেনদেনের অভিযোগে তদন্তের দাবি
রামপুরহাট : রামপুরহাট বিধানসভা কেন্দ্রের বিধায়ক ধ্রুব সাহার বিরুদ্ধে অবৈধ সম্পত্তি লেনদেনের অভিযোগে FIR নথিভুক্ত করে CBI তদন্ত শুরু করার জন্য অনুরোধ জানান জনৈক নলহাটির বাসিন্দা সুবোধ কুমার শ। সেই তদন্তের গতিপ্রকৃতি জানতে তথ্য জানার অধিকারে ফের আবেদন জানান সুবোধবাবু।
চলতি বছরের ১১ অগাস্ট তারিখের আবেদনের ভিত্তিতে মাত্র ষোলো দিনের মধ্যেই "২০০৫-এর অধীনে তথ্য প্রদানে"র জবাবি উত্তরে জানানো হয়েছে যে, রামপুরহাট বিধায়ক ধ্রুব সাহার বিরুদ্ধে বিষয়টি নলহাটি থানার GDE নং 1487, তারিখ 24.06.2026-এর মাধ্যমে ডায়েরিভুক্ত করা হয়েছে। অভিযোগগুলি বর্তমানে তদন্তাধীন রয়েছে। ওই চিঠিতে বলা হয়েছে, আরটি আই উত্তরে সন্তুষ্ট না হলে, চিঠি প্রাপ্তির তারিখ থেকে ৩০ দিনের মধ্যে আপিল কর্তৃপক্ষের (গাইকওয়াড নিলেশ শ্রীকান্ত, IPS অতিরিক্ত পুলিশ সুপার (H.Q.), বীরভূম) কাছে প্রথম আপিল দায়ের করা যেতে পারে। এছাড়াও, নলহাটি থানার কেস নং 292/26-এর সঙ্গে সম্পর্কিত তাঁর গ্রেফতারের বিষয়ে সুবোধ বাবু আপত্তি জানান এবং এটিকে একটি মিথ্যা মামলা বলে দাবি করেন। তিনি চিকিৎসা-সংক্রান্ত মূল্যায়ন/পরীক্ষার পদ্ধতি নিয়েও অভিযোগ করেন এবং নলহাটি হাসপাতাল ও BJP অফিসের CCTV ফুটেজ পর্যালোচনা করার জন্য অনুরোধ জানান। সেই বিষয়টিও SI অরিন্দম দেবনাথের কাছে পাঠানো হয়েছে, যাতে তিনি বিষয়টি বিশদভাবে তদন্ত করে সেই অনুযায়ী রিপোর্ট জমা দেন।



No comments:
Post a Comment