অবোধ শিশু দেব ঋষি ০৭/০৩/২৬
আলোর সাথে
পূবালী বাতাস
ফুল ছুঁয়ে যাওয়া ঘুম।
সময় এখন শিশুর সাথে
অলির সাথে ফুলের পাতে
বয়স বাড়ার ধুম।
শিশু জানুক ধর্ম রঙ
বর্ণচোরা সেক্যু,
সুতোর পাকে
যত সঙ, লেলিন
থেকে চ্যে গু।
এর পরে সে ছুঁড়বে
রঙ, খিল খিলিয়ে হেসে
তখন জানে বৃহৎ শিশু
কোন রঙে রঙিন হতে
কোন রঙে যে মেশে।।
কাজি থেকে রবি যতো
তারা শশির আলো
বৃথায় কথায় ফুলের
বানে ঘ্রাণের পরান ঢালো।
পাথর চাপে দিলের পরে
দিল্লী কাঁদে ঐ।
শিশু তুমি রঙের পরে
কনক চাঁপা ফুটে উঠেও
ধর্ম চাপা মৈ।।
দিল্লীতে এক শিশু রঙ খেলার কারণে, তার বাবার মৃত্যুর ঘটনা খুবই বেদনাদায়ক। সেই ঘটনার স্মরণে...
Subscribe to:
Post Comments (Atom)
Gadget
Popular
-
বর্ষাসাথী আমার ছাতি আজকে তুমি নাই: দেবশ্রী মজুমদার ‘বর্ষাসাথী আমার ছাতি আজকে তুমি নাই, যাচ্ছে ফাটি বুকের ছাতি তোমার শোকে ভাই’। ব...
-
রম্যরচনা: দেখবি, আর জ্বলবি, লুচির মত ফুলবি--- দেবশ্রী মজুমদার এখন আর সেই দুটি গ্রাম না থাকলেও, আই ডোন্ট নোউ, কেউ বলে না। তবে পাড়ায়...
-
আমার গ্রামের সাংস্কৃতিক জগতের ইতিকথা ঃ দেবশ্রী মজুমদার বড়শাল। কোনভাবেই আজ আর তাকে প্রত্যন্ত গ্রাম বলা যায় না। এখন শহরের হাওয়া লেগ...
No comments:
Post a Comment