এখন লু বইছে -- দেবশ্রী মজুমদার

এখন লু বইছে!

দেবশ্রী মজুমদার

এখন লু বইছে দেশে
কথা হোক একপেশে।
যাহা বাহান্ন,তাঁহাই তেপান্ন
এদিকে ডিগ্রি একান্ন
তখনও সে ছুঁই ছুঁই!
সময় নেই, সময় নেই
রুমাল বাঁধার--
সোজাকে সোজা বলার
কবির পথ্য যে টক দই!
সচেতন জুতসই
খাবারের ভিড়ে
চোঁয়া ঢেকুরে
গলদঘর্মে ভাসে।
লু দহন বইছে এখন
ধোঁয়ায় চারপাশে।
হ্যাঁ কে হ্যাঁ, না কে না বলা
যাই না, যাই না বলা--
গেছে সব অভ্যেস।
যেটুকু ছিল হবে তো নিঃশেষ।
তোমার ভুল, নির্ভুল ভুল
যদিও মনে হয় ওটা বিলকুল...
চুপ করে থাকো, ধ্বজা বুঝে
মাথা নাও খুঁজে ---
না হলে চক্ষু শূল!
ব্যষ্টি যখন সমষ্টির!
গায়ে পেতে নেয় দোষ
বিচার গুটোবে হাত
নির্ঘোষ হবে রোষ!

     

No comments:

Post a Comment

Gadget

​"নাটক" সাড়ে সব্বনাশ- দেবশ্রী মজুমদার

                             ​"নাটক"                         ​     সাড়ে সব্বনাশ ​                      একাঙ্ক নাটক : কিশলয় নাটক :...

Popular