হায় রে ফেরি ঘাট!--দেবশ্রী মজুমদার

কবিতা::
হায় রে ফেরি ঘাট!--দেবশ্রী মজুমদার
সময় ৩:৪০, ২১.১০.২০১৮
জীবনটা যদি হয়  ফেরার নাও
তাহলে দু'হাত বাড়ায়ে
বলি, হে জীবন ফিরায়ে নাও।
জীবনটা যদি হয় ছোট্ট পানসি
উদ্বাহু হয়ে বলি, বালাই ষাট
চাইনা তবে ফেরার ঘাট
হাজারো বার ঘাট মানছি
জীবনটা যদি ছোট্ট পানসি।
জীবনটা যদি তমিস্রা ঘেরা
আঁধারের ঘেরাটোপ
চাঁদের চন্দ্রিমা চোখের পলক
বিনিদ্র ধূসর রজনী হোক
আমি চাই না কূল
একূল ওকূল
ঝাপসা চোখ
হে জীবন তবে ফিরায়ে নাও
জীবনটা তবে পানসি হোক।।
মাঝ দড়িয়ায় হারিয়ে যাওয়া
নেইকো নোঙর, ঢেউয়ের গ্রাসে
হাল হীন জীবন তরাসে হাসে
তবে বেহাল জীবন তীর না খোঁজে
দু'হাত বাড়ায়ে সুনীল পাথারে
থাক পরান্মুখ সবুজে সবুজে
খুঁজে দেখি মোর কোথা ব‍্যাথারে-
হে জীবন ফিরায়ে লও
হে জীবন ফিরায়ে লও
বাতাস গহিন আলিঙ্গনে
হে জীবন তবে তোমার হও।।

No comments:

Post a Comment

Gadget

​"নাটক" সাড়ে সব্বনাশ- দেবশ্রী মজুমদার

                             ​"নাটক"                         ​     সাড়ে সব্বনাশ ​                      একাঙ্ক নাটক : কিশলয় নাটক :...

Popular