হম কিসিসে কম নেহি -- দেবশ্রী মজুমদার

কবিতা::
হম কিসিসে কম নেহি -- দেবশ্রী মজুমদার
প্রতিবাদী ছিল যত শত মুখ
ভাষা হারায়ে আজ বেবাক মূক
সাবাস বন্ধু, সাবাস
চাঁদনি চকে নেভাস
তোর আগুন জ্বলা বুক!
তফাৎ তবে কিসে!
মানুষ কলে পিষে
সব ছিবড়ে জ্বালামুখ!
তফাৎ তবে কিসে!
শিড় দাঁড়া তো আছে
শিকড়ের টান নিচে
সবই কী তবে মিছে?
শিড়দাঁড়া কী আছে?
তুমিও যা, আমিও তা
বুক পেতে ভাই চলি
মাটিতে মুখ গুঁজে-
তফাৎ তবে কিসে?
যেদিন উঠবে রব
ধর্ম ধ্বজা সব
নই গো নহে সব
শুধু গোনায় তোমায়
কিম্বা আমায়---
বুকের মাঝে শব।
সেদিন কী আর আসে!
তাহলে তফাৎ কে যায় কিসে!
এমনি চলে দিন কে দিন
এ কল তো ও কলে
যাঁতার তলে পিষে!
এই চলা যদি হয়রে চলা-
তবে পিছিয়ে থাকা কিসে!
তফাৎ জেনো মনে মনে
তামায় আর সিসে!
সেদিন তবে হে মানুষ!
থামায় তোমায় কিসে!!

No comments:

Post a Comment

Gadget

​"নাটক" সাড়ে সব্বনাশ- দেবশ্রী মজুমদার

                             ​"নাটক"                         ​     সাড়ে সব্বনাশ ​                      একাঙ্ক নাটক : কিশলয় নাটক :...

Popular