Subscribe to:
Post Comments (Atom)
Gadget
Popular
-
বর্ষাসাথী আমার ছাতি আজকে তুমি নাই: দেবশ্রী মজুমদার ‘বর্ষাসাথী আমার ছাতি আজকে তুমি নাই, যাচ্ছে ফাটি বুকের ছাতি তোমার শোকে ভাই’। ব...
-
রম্যরচনা: দেখবি, আর জ্বলবি, লুচির মত ফুলবি--- দেবশ্রী মজুমদার এখন আর সেই দুটি গ্রাম না থাকলেও, আই ডোন্ট নোউ, কেউ বলে না। তবে পাড়ায়...
-
আমার গ্রামের সাংস্কৃতিক জগতের ইতিকথা ঃ দেবশ্রী মজুমদার বড়শাল। কোনভাবেই আজ আর তাকে প্রত্যন্ত গ্রাম বলা যায় না। এখন শহরের হাওয়া লেগ...
এপিলোগ:: শ্রী হন্যমান (দেবশ্রী মজুমদার)
ছাপোষা অমর ঘোষ
যে কিনা জীবন ভোর
থোর বড়ি খাড়া
খাড়া বড়ি থোর
ছুটে ছুটে সারা
আজ আর নেই!
শ্রী মান অমর ঘোষ...
উঁহু উঁহু উঁহু
খেই ধরিয়ে কেউ
বললে, নেই তো
আদৌ সেতো
নেই ই কেউ
যতক্ষণ শ্বাস, ততক্ষণ ফোঁস
আদৌ নেই কেউ অমর ঘোষ।।
ছিলও না কস্মিনকালে
ওই স্থানু দেহ যাকে বলে
এখন ওতো লাশ, শুধু লাশ
স্পর্শ গন্ধ হীন হাড় মাস!!
অনতিদূরে---
অদৃশ্য সাক্ষী এক
দুহাতে প্রাণপণ--
গবাক্ষ চিরে
বলে দেখ, আমি সেই
তবু কোথাও অমর নেই।
অথচ আলনায়
সে কি আবেশে
সে কি পরশে
তোলা চাপকান
অবসরের প্রাপ্তি
এক কোণে যষ্ঠী
আর আছে ওই
সেলফে গোনা কটা বই
আরো আছে স্মৃতি বেমানান কিছু
বৃদ্ধ ভার্যা অছি, স্মৃতি ঝারপোছে
ছাড়ে না ছাড়ে না পিছু।
কপোলে অঙ্কিত চন্দন আলাপ
চক্ষু তুলসী বন, স্ফুরিত পদছাপ।
বক্ষে শ্রী গীতা মন্দরে--
বাসাংসি জীর্নানি যথা বিহায়
নবানি গৃহ্নাতি নরোহপরানি...
শুনেই মোহিত, কতটুকু তার মানি।
তবু ফিরে আসে ছাপোষা ঘোষ
থুড়ি, সে তো সেই
আছে আর নেই
তাই আফসোস।
তবু কেন মনে হয়
জিয়ন কাঠি নয়
আরও কিছু প্রত্যয়
বিচ্ছিন্ন করেছিল তারে
তাই ঋষি ঘোর বাঙ্ময় করে
আঙ্গিরস অপিপাস অনাবিলে--
হে সঞ্জীবিত!
হও জাগরিত।
তুমি প্রাণসংশিত
তুমি অক্ষয়
তুমি অমৃতের পুত্র
এপাড়ে তাই
বর্ণ ধর্ম গন্ধ ভয়
শূন্য মায়া- যা-নাই
তুমি অমর অব্যয় অক্ষয়।।
তবে, কায়েত পাড়ার
অমর ঘোষ, কভু নয়।
No comments:
Post a Comment