সারমেয় দেব ঋষি ১৫/০৪/২৬
আমরা ধোপার সঙ্গে থাকি
না ঘরে, না ঘাটে।
কেউ বাঁচে চেটে গাল
কেউ তো চটি চাটে।
আমাদেরই কায়ার সাথে
দূর দূরে ছায়া বাঁচে।
মৌলবাদ আর
মৌলবাদে
গনগনে সব
আগুন আঁচে।
যদি মৌলবাদ জন্ম দেয়
আরেক মৌলবাদের।
তোষণ সেথা আগুনেই
জ্বালায় ভাটি কাহাদের?
তুমি শুধু দেখ কারে
জল ঢুকেছে প্লাবনের
কাঁটা তারের বেনো জলে
সীতা হরণ রাবনের।।
আমরা বুঝি ধোপার সাথে
ঘাট মুখো চেয়ে থেকে
ঘুরে মরি ঘরের নাছে।।
সব্বার সেরা দেব ঋষি ১৮/০৪/২৬
বাংলায় তো সব হয়েছে
চলে উন্নয়নের ই ধারা।
শুধু যুব ছোটে আন্ রাজ্যে
নিন্দে করে কারা।।
বাংলা আজ যা চিন্তা করে
তোমরা করো পরশু।
বাকি তো সব অন্য রাজ্যে
পি-পু আর ফি-সু।
বাকরি করে ওষুধ পত্র
যোগাড় করো খাবার।
পান তামুকে একটু নেশায়,
টাকা তো সব সাবাড়।
কে দেয় বলো, পাঁচশো কার,
পরে আবার হাজার?
চাকরি? নজর সবাকার।
পায়ের উপর পাটি তুলে
টাকায় টাকা-
বান্দা গুনা(হ)গার।।
বাংলা এগিয়ে
নাও না মেনে,
ঘাড়টি কাত করে।
রাত বিরেতে ফিরোনা মেয়ে
মেয়েই বলে পোস্টারে।
চাকরি কাটে
পকেট মারে।
তা করে কম্মে
যে যা করুক পারে।
বরং কণ্ঠ ছাড়ো জোরে।
মাছ, মাংস, ডিমে
কত কী আহারে!
চলবে সব, বন্ধ কী?
কে করে দেখি?
ক'টা মাথা ঘাড়ে।।
কে বলবে? দেব ঋষি ০২/০৫/২৬
কৃষকের কথা কেউ বলে না
বলে তো নিজের কথা।
চৌত্রিশ বছরে শুধুই কী বলেছো
কৃষক, তা যদি হতো---
বন্ধু হতে কমরেড, হতে না নেতা।
মজদুরের কথা কেউ বলে না
বলে না হাতুড়ি, কাস্তে, গাঁইতি
তাই তো বুঝে বুঝে থাকো নিশ্চুপ
মুখে বলো মানুষ ওহে, ও না হিন্দু, না মেইতি।।
নজরুল দেবঋষি
কালকে রাত্রে
ঘুমায় নি নজরুল।
ব্যাথা তাঁর সারা গাত্রে
কে নাকি তাঁকে মঞ্চে বসিয়ে
গুল দিল বিলকুল।
লৌহকপাট থেকে
একই বৃন্তে দুটি কুসুম
ছাড়া গালাগাল আর ভুল
কাড়লো তাঁর ঘুম।।
নির্বাচক ০৩/০৫/২৬ দেবশ্রী
বিষ্টু ভোটার বেজায় বোকা
চাইছে কাগজ ভোট প্রার্থীর।
লম্বা তার ফিরিস্তি এক
পরিবারের ব্যাঙ্ক ডিটেলস
আরও যতো ঠিকুজির...
তাতেই নাকি সারবে রোগ,
গণতন্ত্রের খিঁচুনির।
বিষ্টু ভোটার বেজায় বোকা
চাইছে কাগজ ভোট প্রার্থীর।
বলে কিনা কোটিপতি প্রার্থী কি?
চাই তো তার ঠিকুজি
কেনো নেবে এতো ভাতা
ট্যাক্সো টাকায় নো মস্তি??
গরিব গুর্বো ভাতা নেক
কোটিপতির কেন ভেক।
আমরা যদি টিপতে পারি
কুড়ি টাকার ভেণ্ডি ডগা
আমরা তো ভোট দেব না
এমন কোনো অগা ভগা।
বিষ্টু ভোটার বেজায় বোকা
চাইছে কাগজ ভোট প্রার্থীর।
পৃথক ফল নেবেই না
বিষয় যখন এক যাত্রীর।।
সৎ অসৎ দেব ঋষি ০৩/০৬/২৬
কোটিপতি প্রার্থীর
ভাতার কি দরকার?
এই প্রশ্ন মুখের উপরে
বলার সময় জনতার।
জেতার পরে প্রমাণ চাও
দেখাও নীতি ন্যায়ের কথা
জেতার আগে নথি দেখাও
বলবে এবার জনতা।
মন্ত্রী থেকে যত নেতা
ক্রোড়পতি নেবে ভাতা
সবই ফ্রি রেল উড়ান
গ্যাস স্বাস্থ্য যথা তথা
তবুও তারা অসৎ নন
সততার প্রশ্নবিদ্ধ যিনি হন
তিনি শুধু জনতা।।
শতদলের মোরব্বা দেব ঋষি
বললাম, গিন্নি সিউড়ি এসেছি
মোরব্বা কিনে নি শতমূলের
বললো, ধূর দরকার নেই ওসবের
বানাবো খেয়ো, জেনেছি নতুন রেসিপি।
জানালো, বানাবে রস টুম্বুর মোরব্বা।
শতদল আরেক জোড়া ফুলে
স্বাদ হবে বেড়ে, স্বাদ হবে তোফা।
ফোনেই এলো রেসিপি
যদি অভয় দেন, শেয়ার করি।
শত দল ধুয়ে মুছে
প্যান লো সিমে রেখে
কিছু তৃণ ফুল আন্দাজ মেপে
রাখুন ধুয়ে বেছে।
সবগুলো মিক্সিতে ভালো করে পেষায়
গুঁড়ো গুঁড়ো ঝেড়ে ঝুড়ে
আরও কিছু বের করে
মশলাদার ভুরভুরে
গন্ধ তো চায়।
শেষে সব কিছু সেরার পাকে
সাত পাকে বাঁধা।
ছড়িয়ে এলাচ গুঁড়ো
খাবে সব ছেলে বুড়ো
মুখে ঠিক লেগে রবে, দাদা।।
Subscribe to:
Posts (Atom)
Gadget
অপছন্দ: দেব ঋষি ২৮.০৯.২৬
অপছন্দ আমি রবাহুত হতে পারি যদি সেখানে কোনো ভান না থাকে। জানি, তুমি আমাকে অপছন্দ করো। সে তোমার অধিকার। ত...
Popular
-
বর্ষাসাথী আমার ছাতি আজকে তুমি নাই: দেবশ্রী মজুমদার ‘বর্ষাসাথী আমার ছাতি আজকে তুমি নাই, যাচ্ছে ফাটি বুকের ছাতি তোমার শোকে ভাই’। ব...
-
রম্যরচনা: দেখবি, আর জ্বলবি, লুচির মত ফুলবি--- দেবশ্রী মজুমদার এখন আর সেই দুটি গ্রাম না থাকলেও, আই ডোন্ট নোউ, কেউ বলে না। তবে পাড়ায়...
-
আমার গ্রামের সাংস্কৃতিক জগতের ইতিকথা ঃ দেবশ্রী মজুমদার বড়শাল। কোনভাবেই আজ আর তাকে প্রত্যন্ত গ্রাম বলা যায় না। এখন শহরের হাওয়া লেগ...