অপছন্দ: দেব ঋষি ২৮.০৯.২৬

                                  অপছন্দ 





আমি রবাহুত হতে পারি

যদি সেখানে কোনো ভান না থাকে। 

জানি, তুমি আমাকে অপছন্দ করো। 

সে তোমার অধিকার।

তবুও তার মধ্যে কোনো ভান না থাকলে, 

জানবে আমি তোমাকে এজন্যই পছন্দ করি। 

শত পছন্দের আলাপ তার কাছে অমেয়।

যে ফুল অঘ্রাত, নিরাভরণ, বিকচ পক্ষীর মতো। 

সেও প্রিয়। তার নেই কোন ভান। 

ক্ষণিক আলোর প্রভায়, সেও সপ্ত তুরগ হয়ে 

পৃথিবী ভাসায়, দিনকর তার মূল্য বোঝে। 

তোমার অপছন্দ আমার সম্পদ হোক। 

ভালো থেকো প্রিয়ভাষী, 

দূরগামী কোন আলোক শিখায়, অন্যকোথাও।

আমার অপ্রিয়রে আজ করি প্রিয়, সে সাধ আমার ।।

No comments:

Post a Comment

Gadget

অপছন্দ: দেব ঋষি ২৮.০৯.২৬

                                  অপছন্দ  আমি রবাহুত হতে পারি যদি সেখানে কোনো ভান না থাকে।  জানি, তুমি আমাকে অপছন্দ করো।  সে তোমার অধিকার। ত...

Popular