প্রনাম নেবেন সোমনাথ চট্টোপাধ্যায়ঃদেবশ্রী মজুমদার

প্রনাম নেবেন সোমনাথ চট্টোপাধ্যায়ঃ
দেবশ্রী মজুমদার
প্রনাম নেবেন সোমনাথ চট্টোপাধ্যায়। আপনি তফাতেই ছিলেন আর সকলের থেকে। অবশ‍্য তা শির দাঁড়াতে। আদর্শ থেকে  না সরে ইউ নাইটেড প্রগ্রেসিভ এলায়েন্স থেকে বামদল সরে এলেও আপনি স্পিকার পদে থেকে পদত্যাগ করেন নি। কারন আপনি বিশ্বাস করতেন সংসদীয় গণতন্ত্রে।আর তাছাড়া এতে হয়ত বিজেপি সুবিধা পেত। এটা একটা বিশ্বাস। ভুল কি ঠিক সেটা ইতিহাস বিচার করবে। এস এস ডি এ র চেয়ারম্যান হিসেবে শান্তিনিকেতন, শ্রীনিকেতনে উন্নয়নের জন্য আপনি কম করেন নি।  খোয়াই নিয়ে ধারাবাহিক লিখছিলাম। শেষ মুহূর্তে অফিস বলল, পাতা ছাড়ব। সোমনাথ বাবু  বোলপুরে আছেন, বক্তব্য দাও। মাস্ট। গৌতমবাবু সহ‍্য করতে পারতেন না দুটো কথা, ১) অসমর্থিত সূত্র ২) ফোনে রিং হলেও অমুক বাবু ফোন ধরেননি। তাই মিথ‍্যার আশ্রয় নিতে হল। কি দুঃসাহস আমার!  আপনি জানতে চাইলেন কাগজের নাম। তারপর খুব অনুরোধ করায় রাজী হলেন। নাম জানতে চাইলেন। নামটা বার বার দেবর্ষি বলছিলেন। বানান করে নাম বলায় , আপনি যারপরনাই ক্রুদ্ধ হয়ে বলে উঠলেন, তোমার সাহস তো কম নয়? আমায় বানান শেখাচ্ছ। প্রথমে থতমত করে বলি স‍্যর ভুল বুঝবেন না, আমার নাম টা বাংলা ফিল্মের এক একট্রেসের নামের সাথে মিল হওয়ায় বিপত্তি এড়াতে আমাকে বানান করে বলতে হয়। বুঝলেন। তারপর  রাশভারী মানুষটি বললেন, Come tomorrow morning 9 sharp. I mean 9. আমার ধন‍্য হওয়ার  কথা। কিন্তু গৌতম বাবুর মাস্ট, মাস্ট। তাই বললাম, স‍্যর কিছু যদি মনে না করেন, একটা কথা বলবো? আবার কি হল?- বাজখাঁই গলা। বললাম, আজ আপনার বক্তব্য না পেলে বড় বিপদে পড়ে যাব। নরম হলেন। বক্তব্য পেলাম। বললেন, এস এস ডিএর চেয়ারম্যান হিসেবে এই এলাকা পুনর্গঠনের জন্য যখন চেষ্টা করি। শুধু বিরোধীতার জন্য বিরোধীতা করা হয়। খোয়াই নিয়ে অহেতুক বিরোধীতা করা হয়। এক সময় যারা বিরোধীতা করেন, আজ তাঁরা বুঝতে পারছেন। বাস্তব কে উপেক্ষা করা যায় না। এটা ভালো লাগছে।  শিবপুরে শিল্প তালুক গড়ে তোলার চেষ্টা করি। বাধা দেওয়া হয়। বিনিয়োগ আনতে পারিনি। সেটা তো হাতে নেই। এস এস ডি এর চেয়ারম্যান হিসেবে কাজ করার সময় অহেতুক বিরোধীতা করা হয়েছিল।   সেদিন অনেক ক্ষণ কথা বলেন। পুরোটায়  নোট নিয়েছিলাম। ল‍্যান্ড ফোনে স্পষ্ট শুনতে পাচ্ছিলাম। পরে নিজের প্রয়োজনে, বন্ধু দের প্রয়োজনে তাঁকে অনেকবার ফোন করেছিলাম। কারন অনেকেই আমার মত তাঁকে ফোন করতে ভয় পেত। তবে আর কোন দিন অসুবিধা হয় নি। অতবড় মাপের মানুষ, আমার মত অখ‍্যাত একজনের অন‍্যায় আব্দার রেখেছেন। তাই উনাকে আবার প্রনাম। পরে এই সুযোগকে কাজে লাগায় অন‍্য মালিকানার স্বভূমি। ফোনের কথাবার্তাকে অবলম্বন করে উনার একটি লেখা বের করেছিল। তখন অবশ্য গৌতম বাবু স্বভূমিতে ছিলেন না।

No comments:

Post a Comment

Gadget

​"নাটক" সাড়ে সব্বনাশ- দেবশ্রী মজুমদার

                             ​"নাটক"                         ​     সাড়ে সব্বনাশ ​                      একাঙ্ক নাটক : কিশলয় নাটক :...

Popular