মোর মন যবে গান গায়

সেই ভালোবাসা কই- বলো প্রিয়ে/ ভালো বাসো বলে- কোন শাখে কামিনী জড়ানো গন্ধ-পুষ্প নিয়ে/ দুঃখের প্লাবনে দুকূল ভাসিয়ে বাঁধ ভাঙা আপন হারা- সে ছোটে/ সেই ভালো বাসা কই- দু হাত বাড়ায়ে সব অভিমান ভুলে প্রতি শাখে শাখে প্রেম হয়ে ফোটে। ভালো বাসার হাজার বেসাতি চকমকি ঠুকে ঠুকে, যে অনলে জ্বলে/ তার কতটা আলো সে কী বোঝ- দহন না হলে। সেই ভালো বাসা কই- শুধু সুখের বাসর ছুলে। সেই ভালো বাসা কই- আমি তো আজও বাসর জেগে-- দুঃখের লেবাস পড়ে-- তুমি যদি আসো হেরে /-না জানি কত রাত মেগে- তবে সে ভালো বাসা কই---

Comments

Popular

বর্ষাসাথী আমার ছাতি আজকে তুমি নাই:---দেবশ্রী মজুমদার

দেখবি, আর জ্বলবি, লুচির মত ফুলবি--- দেবশ্রী মজুমদার

আমার গ্রামের সাংস্কৃতিক জগতের ইতিকথা ঃ দেবশ্রী মজুমদার