Posts

দেব রশ্মি দেব ঋষি 28/03/2026

মেয়ের লাশ কতটা ভারি তুমি কী আর বুঝবে! তোমার রেট পায়ে মারি হেলায় ঠেলে যে যুঝবে। মেয়ের লাশ কতটা ভারি তুমি কী আর বুঝবে! দেবের অংশু সর্ব গামী পূতির কূপ খোঁজে। স্তবের স্তাবক জীবন নমি ভাগ অংশ ই বোঝে। দশ লক্ষ হেলায় ছুঁয়ে দেখে নি যে মা। লক্ষ ছটা রশ্মি হয়ে বিচার চাবে না? তোমার কাছে টাকার নিত্তি মাপে যত সুখ। ক্ষমতা চাই নিত্য নিতি অভয়া আমার মুখ।। পুনশ্চ: সতর্কীকরণ বিজ্ঞপ্তি:- কেউ লাইক দেবেন না, এই কবিতাটি দেবাংশু ভট্টাচার্যর স্ট্যাটাসের জবাব।

নখের ডগায় হিন্দুত্ব দেব ঋষি 06/04/26

নখের ডগায় হিন্দুত্ব রেখে পট্ করে একটা শব্দ তোলার চেষ্টা অনেক দিনের। দরজা তার জন্য বন্ধ। মুখুজ্জের কথা মনে পড়লো কী? নখের ডগায় যাদের মারা হয়, সেই হিন্দুত্ব নিয়ে বললে তুমি অশিক্ষিত। প্রশ্ন উঠবে, নিশ্চয়ই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে চান্স পাও নি। সে যোগ্যতা নেই। সেই যোগ্যতা থাকলে অবশ্যই বিধান সভায় যাওয়ার এক আকর্ষণ বটে। তবে বাকিরা সব অশিক্ষিত। বামপন্থা, কবিতা, আর বাঙালির ছাত্র জীবনে যৌবনের প্রেম আসে নি, এমন ঘটনা বিরল। তাই তাকে নিয়ে নাহক বলা যায় না। সব কিছুতেই বামপন্থীদের উন্নাসিকতা থাকবেই। হিন্দুত্ববাদ মানেই তাদের কাছে অশিক্ষা, কুসংস্কার, গোঁড়ামি, ধর্মান্ধতা, গোবর ও গোমূত্র। তারা সবাই 'দাস ক্যাপিটাল' পড়েছেন। আমিও পড়েছি। শ্রেণী হীন, বৈষম্যহীন সমাজ গড়ে তোলার এক দর্শন। ভালো লেগেছে। আন্দোলন তাদের রন্ধ্রে। তেভাগা থেকে বর্গা কত শত গণ আন্দোলন মানুষের জন্য সাধিত হয়েছে। তবুও ৩৪ বছর রাজত্বের পর সাংগঠনিক অতিকায়ত্ব ছাড়া সত্যি অমৃত কুম্ভের সন্ধান দিতে পেরেছি কি, কমরেড? এখন তরুণ তরুণী গীটার বাজিয়ে গান করে সেই সুরাসন্ধান কতটা সার্থক হবে, দেখা যাবে। যে দলের জন্ম একটা আদর্শ থেকে, সে অন্...

লাল ও সবুজ দেব ঋষি ০৮/০৪/২৬

জন সেবায় লাল সবুজ একই পথের পথিক। চুপ করায় অভয়া অবুঝ অন্ত্যমিলে অতিগ।। যেমন করে অভয়া হারে অভয়ার মাকে হারাও সর্বহারা ও সবুজ মিলে ক্ষমতাকে বাগাও। পানিহাটির মলয় ও সবুজ একই মুখের মুখ। সে মুখোশ ছিঁড়ে হৃদয় জুড়ে বাঁধবে কী সব বুক। এতই যদি নীতি বাগীশ তর্ক রত্ন বাম। বিচার চাওয়া মায়ের মুখে দেখ শুধু রাম। লাল সবুজের অন্ত্যমিলে যতই ধরো গান জবাব ঠিকই যাবে মিলে যদি- না মরে হয় প্রাণ।।

সারমেয় দেব ঋষি ১৫/০৪/২৬

আমরা ধোপার সঙ্গে থাকি না ঘরে, না ঘাটে। কেউ বাঁচে চেটে গাল কেউ তো চটি চাটে। আমাদেরই কায়ার সাথে দূর দূরে ছায়া বাঁচে। মৌলবাদ আর মৌলবাদে গনগনে সব আগুন আঁচে। যদি মৌলবাদ জন্ম দেয় আরেক মৌলবাদের। তোষণ সেথা আগুনেই জ্বালায় ভাটি কাহাদের? তুমি শুধু দেখ কারে জল ঢুকেছে প্লাবনের কাঁটা তারের বেনো জলে সীতা হরণ রাবনের।। আমরা বুঝি ধোপার সাথে ঘাট মুখো চেয়ে থেকে ঘুরে মরি ঘরের নাছে।।

সব্বার সেরা দেব ঋষি ১৮/০৪/২৬

বাংলায় তো সব হয়েছে চলে উন্নয়নের ই ধারা। শুধু যুব ছোটে আন্ রাজ্যে নিন্দে করে কারা।। বাংলা আজ যা চিন্তা করে তোমরা করো পরশু। বাকি তো সব অন্য রাজ্যে পি-পু আর ফি-সু। বাকরি করে ওষুধ পত্র যোগাড় করো খাবার। পান তামুকে একটু নেশায়, টাকা তো সব সাবাড়। কে দেয় বলো, পাঁচশো কার, পরে আবার হাজার? চাকরি? নজর সবাকার। পায়ের উপর পাটি তুলে টাকায় টাকা- বান্দা গুনা(হ)গার।। বাংলা এগিয়ে নাও না মেনে, ঘাড়টি কাত করে। রাত বিরেতে ফিরোনা মেয়ে মেয়েই বলে পোস্টারে। চাকরি কাটে পকেট মারে। তা করে কম্মে যে যা করুক পারে। বরং কণ্ঠ ছাড়ো জোরে। মাছ, মাংস, ডিমে কত কী আহারে! চলবে সব, বন্ধ কী? কে করে দেখি? ক'টা মাথা ঘাড়ে।।

কে বলবে? দেব ঋষি ০২/০৫/২৬

কৃষকের কথা কেউ বলে না বলে তো নিজের কথা। চৌত্রিশ বছরে শুধুই কী বলেছো কৃষক, তা যদি হতো--- বন্ধু হতে কমরেড, হতে না নেতা। মজদুরের কথা কেউ বলে না বলে না হাতুড়ি, কাস্তে, গাঁইতি তাই তো বুঝে বুঝে থাকো নিশ্চুপ মুখে বলো মানুষ ওহে, ও না হিন্দু, না মেইতি।।

নজরুল দেবঋষি

কালকে রাত্রে ঘুমায় নি নজরুল। ব‍্যাথা তাঁর সারা গাত্রে কে নাকি তাঁকে মঞ্চে বসিয়ে গুল দিল বিলকুল। লৌহকপাট থেকে একই বৃন্তে দুটি কুসুম ছাড়া গালাগাল আর ভুল কাড়লো তাঁর ঘুম।।