এসো সুভাষ! দেবশ্রী মজুমদার
এসো সুভাষ! দেবশ্রী মজুমদার যে ছেলে সব চেয়ে ভালো সে পায় না, পায় না মায়ের কোল! মাও কাঁদে, ছেলেও কাঁদে, পাতা মায়ের আঁচল। যে ছেলে সব চেয়ে ভালো আনে, আঁধার- ঢেকে- আলো কোলের জন্য সাধে না সাধে তবু মায়ের চোখ যে তারেই খোঁজে সব পেয়েও না পাওয়ার ব্যথায় মজে -বলে আয় আয় ! আঁচল আজো ঢাকা যদি কোল না ভরে, যদি সব সব ফাঁকা আজও পথ পানে চেয়ে বাছা, আদরের ধন উষ্ণ ললাট চুম্বন মা'র সজল চোখ উদ্বাহু মূলে মণি করে রাখে, ঘ্রাণ ভরে রাখে যেথা যত ফুল ফোটে। সব জোটে না জোটে! হয় নি হয় নি সে তবে আয় কোল ভরে আমার এ বুকে, জড়িয়ে জঠরে রক্ত মাংস, মজ্জায় ,আরও গভীরে প্রতি নারী দুহাত বাড়িয়ে আছে আছে চেয়ে এসো সুভাষ! সবার কোল জুড়ে যন্ত্রী হীন যন্ত্র, তন্ত্রী হীন প্রাণ- এ জেরবার! প্রাণবায়ু শুকায় হেথায় অথৈ পারাবার আজ মন্থরা কেটেছে সিঁদ প্রতি ঘরে ঘরে এসো এসো সুভাষ! মায়ের দুচোখ জুড়ে।