Posts

ডোন্ট টক...দেবশ্রী মজুমদার

Image
ডোন্ট টক... ---- দেবশ্রী মজুমদার বোনের নিজের হাতে কাঁচা লঙ্কা দলে দেওয়া আলু, মূলো, বড়ির ভাসা ভাসা টকের স্বাদের নেশায় মন যখন বুঁদ হয়ে হাঁটি হাঁটি পা পা করে টোটো তে উঠলো, তখন সামনে বসে থাকা তরুণীর ভাসা ভাসা চোখ দেখার ইচ্ছেও নেই, বয়সও নেই! তবুও কেন জানিনা, আড় চোখে বার বার দেখছিলো একজোড়া চোখ। সে যাই হোক! আমার চোখে তখন টকের নেশা। শিব নেত্র হয়ে যাচ্ছে বার বার! এক চোট ঘুম হলে ভালো হতো! ট্রেন লেইট থাকায় আপ কবিগুরু ট্রেন পেয়ে গেলাম। সিটও একটা জোগাড় হলো। আমার মাসতুতো, পিসতুতো বোন আছে। তবে সহোদরা বলতে একজন। বোলপুরে থাকে। ভাইফোঁটা উপলক্ষে যাওয়া। ইদানিং কালে বোনের শরীর ভালো যাচ্ছে না। তবে ভাইদের দেখে শরীর যেন চাঙ্গা! ভগ্নিপতি চাকুরে। অফিস যাওয়ার আগে মাংস ও পোলাও রেঁধে গেছিল। ভগ্নিপতির পুরোনো কর্মস্থল থেকে দাদা বৌদি, ননদ, ভাগ্নে, পুরোনো বাসার ভাই সবাই মিলে একরকম চাঁদের হাট! এসবের মাঝেও আমি টক ভালোবাসি তাই, টক রান্না হয়েছিল। ছিল আলুপোস্ত। পোলাওয়ের সাথে টক যায় না। এটা সবাই জানি। তাই আলাদা করে সাদা ভাত ও হয়েছিল। এবার আসি একটু অন্য প্রসঙ্গে। যদিও তার সাথে টকের সরাসরি ন...

প্রসঙ্গঃ অভিজিৎ বাবু! --দেবশ্রী মজুমদার

Image
প্রসঙ্গঃ অভিজিৎ বাবু! -- দেবশ্রী মজুমদার এ'কদিন ধরে "প্রসঙ্গ অভিজিৎ বাবু" পড়লাম। নিজের অজ্ঞতাটা অজ্ঞাত রাখতে চেয়েছিলাম। আর পারলাম না! আমিও তো বাঙালি! মাফ করবেন দাদা, দিদি ও বোনেরা। কারণ উল্টো পাল্টা একটু বকবো। যাঁরা পড়বেন না, তাঁরা বেঁচে গেলেন, তাদের ধন্যবাদ আমার প্রাপ্য। যাই হোক, আগে আমার পরিচয় দিলে, আমার অযোগ্যতা প্রমাণ হবে। অত্যন্ত অবহেলিত বৃত্তি মূলক শিক্ষার আংশিক সময়ের শিক্ষক, আংশিক সময়ের সাংবাদিক, আর কয়েকজনের গৃহ শিক্ষক। এই তো যোগ্যতা! তবে, আমার এক স্যারের কাছে নীরদ সি চৌধুরীর "ক্রেডো" পড়ার সময় প্রসঙ্গ ক্রমে জেনেছিলাম, মাননীয় নীরদ সি চৌধুরী কাজী নজরুল ইসলামের " বিদ্রোহী" কবিতা সম্পর্কে যেটি বলতে পারেন, সেটা অন্যজন বললে স্পর্ধা হয়। এই রকম ঘটনার প্রেক্ষিত কোন দিন এলে, কোন পণ্ডিত ব্যক্তি "মার্জনা করলুম" মনে মনে ভেবে চুপ থাকতে পারেন। কিন্তু, এই মুহূর্তে অন্যকে মাফ করা হবে না। অভিজিৎ বাবুর মত স্বনামধন্য ,বাঙালির গর্ব, ব্যাক্তির সম্পর্কে বলার ধৃষ্টতা আমার নেই। আমি বুঝি, অভিজিৎ বাবু আমার পাকা ধানে মই দেন নি। জানি না ভবিষ্...

বৃষ্টি ভিলেন আনন্দবাজারে, তাই আনন্দধারা বহিল না শান্তিনিকেতনে--দেবশ্রী মজুমদার

Image
বৃষ্টি ভিলেন আনন্দবাজারে, তাই আনন্দধারা বহিল না শান্তিনিকেতনে   দেবশ্রী মজুমদার আনন্দধারা বৃষ্টির ধারায় বাধা পেল! শুরু হতেই বৃষ্টি! বৃষ্টি ভিলেন এবারের আনন্দবাজারে!  সে যাই হোক, এই আনন্দবাজার নিয়ে মানুষের উৎসাহের খামতি নেই!  বৃষ্টি হলে যেমন খেলার ধারা বিবরণী বন্ধ হয়ে রেকর্ডিড খেলা দেখানো হয়, তেমনি পুরানো কাসুন্দি নিয়েই কিছু কথা শোনা গেল বিশ্বভারতীর অন্দরে! এমন নামের দোকান পসরা নাকি তিন ভূবনে মেলে নি এ্যদ্দিন! কি চান? শিঙারা? – চলে যান ত্রিসিংহধারিণী স্টলে। শিঙারার নাম ত্রিসিংহধারিণী। ভেবে দেখুন শিঙাড়ার তিনটি শিং আছে। চা খাবেন? চলে যান আনন্দধারায়।  চায়ে মন না ভরলে, কফি খান। তবে কফি নয়, সোমরস চাইবেন। অতি সাধারণ খাবারকে, অদ্ভুত নাম দিয়ে অসাধারণ এবং রহস্যের মোড়কে বানিয়ে তোলার কারিগর বিশ্বভারতীর পড়ুয়ারাই। আর সেটা তারাই পারে!   আনন্দবাজারের সবচেয়ে আকর্ষণীয় ব্যাপার, দোকানের নামকরণ। নাম হতে হবে এমন, যা দেখে দোকানের প্রতি সকলের একটা স্বাভাবিক  কৌতুহল জাগবে। তবেই না আনন্দবাজার! এবার বৃষ্টির জন্য মাঝে একটু ছন্দপতন হলেও,  রসিক প্রকৃতি সামলে নেয় নিজেকে! নিয়ম মাফিক কিছুক্ষণ নাট্যঘরে। ত...

এ যজ্ঞে নেই অশ্বত্থ, নেই - দেবশ্রী মজুমদার

Image
এ যজ্ঞে নেই অশ্বত্থ, নেই বট -দেবশ্রী মজুমদার এ স্বারস্বত যজ্ঞে সব আছে, তুমি , আমি পিল পিল ভিড়, গোঘ্ন লোভাতুর মন! নেই অশ্বত্থ, ত্যাগ, উদারতা নেই বট অক্ষয় যা প্রলম্বিত অতিশয় অতি দীর্ঘ সে, অশ্বত্থ বটমূলে! হ'তে হ'তে ঋত্বিক একদিন পীনন্নোত পয়োধরা যিনি পয়োস্বীনি বহু প্রসবিনী তোমার ঔরস, তোমার গর্ভ তোমার গর্ব, হে হিরণ্যগর্ভ! আকন্ঠ পান করাও সবে নবনীত কোমল সুগন্ধি! তবুও, উন্মত্ত যষ্ঠি সমরে, পিঠ পাতো নিরুপায়, আজ এমন দিনে মানে, সে মানী ! হায় ! মধুময় জিহ্বাগ্রে- হৃদয় হলাহলে তুমি নীলকন্ঠ আজ! কিছু বলো না বলো, শ্রেণী শত্রু তুমি, বড় অসহায়!কোন বেদনায়? রাজ রোষে ক্লান্ত -ক্লান্ত! বড়ো ক্লান্ত! আজও খুঁজে ফিরি নীলাভ মেঘ যা কোন এক সময়, বর্ণ হারিয়ে ঝরেছে অকাতরে সবুজ অবোধ ঘাসে। অপেক্ষায় ছিলে না কোন দিন কোন চাতকের! আজ এ রাজসূয়ে চেয়ে দেখো, তুমি নেই, আমি নেই! বট নেই! অশ্বত্থ নেই! যে কিনা পয়োস্বীনি হবে বলে একদিন শুনিয়েছিল তার "সাধ" হবে আজ! এসো তবে নিরুত্তাপ, শান্ত ছায়া নটে। যেখানে হৃদয় আছে, প্রকাশ সংযত তার চোখের কিন...

থানা থেকে আসছি-- দেবশ্রী মজুমদার

Image
থানা থেকে আসছি-- দেবশ্রী মজুমদার বিয়ে বাড়ির রিসেপশন মানেই সানাই, রঙিন আলোর রোশনাই, ফুরফুরে সুগন্ধি, আর বিভিন্ন পদের সুবাস! কবজি ডুবিয়ে ভুঁড়ি ভোজন আর কি! এক কথায়, হই হই ব্যাপার, রৈ রৈ কাণ্ড বলতে যা বোঝায়! তার মাঝেই, মহিলা মহলের খুনসুটি, ভাই ! মাথায় টোপর তো পড়লে! কেউ এক কলি গেয়েও শুনিয়েও দিল--- 'মাথায় টোপর পড়ার আগে ওজন করে দেখো ,শোলার টুপি লোহার হবে সেটা মনে রেখো ' বিয়ে যে শুধু ওজনদার নয়, কতটা দায়িত্বের উপলব্ধির আগেই- - এক জোড়া হেলমেট নিয়ে হন হন করে -- থানা থেকে আসছি!! বর সৌম্য শংকর চিনতে ভুল করলেন না সিউড়ি ট্রাফিক ওসি সুমন প্রামাণিককে। কারণ তাড়াহুড়োয় হেলমেট মাথায় না নিয়ে বেরিয়েছিলেন বাইরে। স্টেট ব্যাংকের কাছে এই ওসির কাছে ফাইন গুনতে হয়েছিল। নববধূ সায়ন্তীর কাছে চমক। পুলিশ আসায় অনুষ্ঠানে তাল কাটেনি একটুও। কারণ হাতে উপহার, ফুলের ব্যুকে। তাঁদের দুজনের ডিজিটাইজড ছবি দিয়ে স্মারক।আর একগাল হাসি! আসাটা তাঁদের সারপ্রাইজ হলেও, আন্দাজ একটু ছিল। কারণ বিয়ে বাড়ি থেকে কেটেরারের ফোন নং নিয়েছিল ট্র্যাফিক পুলিশ। বলা হয়েছিল ' পথ নিরাপত্তা সংক্র...

পটুয়ার চোখে জলছবি---দেবশ্রী মজুমদার

Image
পটুয়ার চোখে জলছবি দেবশ্রী মজুমদার শিল্পীর চোখে যখন জল, বিশ্ব স্রষ্টাও কী কাঁদে! হয়তো তাই। কারণ তখন শিল্প ও শিল্পীকে আলাদা করে চেনা যায় না! " তোমার সিন্ধু মারা গেছে সরযু নদীর কূলে আরে কি কার্য করিলি রাজা কি কার্য করিলি আমার অন্ধের লড়ি রাজা তু কেন ভাঙিলি"(সিন্ধু বধ)। পটুয়াগানের তালে তালে পট দেখানো আর হয় না। পাঁচ ভাইয়ের মধ্যে বড় ভাই শান্তনু পটুয়ার কথায় শিল্পী অরুণ পটুয়ার চোখ ছলছল করে উঠলো। ভারাক্রান্ত হয়ে বলে চললেন, শান্তিনিকেতনের খোয়াইয়ে শনিবারের হাটে বছর দুয়েক আগে পর্যন্ত এসেছেন পটের গান শোনাতেন দাদা। দাদা আর জীবিত নেই। আর বলতে পারলেন না। চোখে আর বাঁধ মানলো না ভাইপোর কথা বলতে গিয়ে। একটু থেমে বললেন, ভাইপো পট ছেড়ে পেটের ধান্ধায় কোন এক দোকানে কাজে লেগেছেন। এক বুক দুঃখ নিয়ে এঁকে চলেছেন.... শান্তিনিকেতনের নন্দন আর্ট গ্যাল্যারী। শিল্পী আপন মনে বসে পট আঁকছেন। পর্যটক থেকে উৎসাহী মানুষের আগ্রহের উত্তরও দিচ্ছেন। চলতি মাসের ১৬ তারিখ বিশ্বভারতীর কলাভবনের পেন্টিংস বিভাগের উদ্যোগে বেলা দুটো নাগাদ নন্দন আর্ট গ্যালারীতে পট প্রদর্শনীর উদ্বোধন হয়। সেখানে বেশ কয়েকজন পট...

বিলাপ করলেই,ব্রেক আপের দুঃখ বিলোপ-- দেবশ্রী মজুমদার

Image
বিলাপ করলেই, বিলোপ ব্রেক আপের দুঃখ—দেবশ্রী মজুমদার     ব্রেক আপ ! ব্রেক আপ! শুনতে শুনতে ফেড আপ!  এতো আর স্বামী স্ত্রীর মধ্যে মনো মালিন্য নয়! যে ‘ম্যয় তো মাইকা ঘর চলা যাউঙ্গি’ বলা মাত্রই স্বামী সোজা হয়ে যাবেন। এখন ব্রেক আপ মানেই ফাইনাল ব্রেক আপ! কে আর খুলে বসে মধ্য যুগীয় বৈষ্ণব পদাবলী বলুন! আহা!--  খুলিয়া চাঁপার মালা এলায়ে কবরী বধূঁর যুগল পদ বাঁধেন কিশোরী।   এই ‘মান’, ‘আভিসার’ ,  ‘মিলন’ এসব তখন মূল্যহীন। ব্যস্ত জীবনে প্রেমের ফুল কুসমিত হওয়ার আগেই ‘ব্রেক আপ’। এরই নাম হয়ত আধুনিক প্রেম।  তাই অনেককেই বলতে শোনা যায়, স্বামীকে পাওয়ার আগেই নাকি অনেকের সাথেই ‘ব্রেক আপ’ হয়েছে।  কিন্তু কেন এত বেশী করে ব্রেক আপ?  এই প্রশ্ন কী আমরা কখনও  নিজেদের করেছি? বিজ্ঞরা বলেন,  মননের দরকার আছে।  পুনরায় পর্যালোচনা করা দরকার সেই ছোট ছোট অভ্যাস গুলোকে সম্পর্কের রাস্তায় হাঁটবার সময় যা হয়ত নিতান্ত অবহেলায় রাস্তার দুধারে ফেলে এসেছি অনেকদিন আগেই! অনেকেই বেশ স্বস্তির সাথেই বলেন,  যাহোক আমি সেই দুঃসময় শেষমেশ কাটিয়ে উঠতে পেরেছি।  কিন্তু কতটা সময় লাগতে পারে এই অপূর্ণ ভালোবাসার ক্ষত সেরে উঠতে?  তখন কী করবেন আপ...